Halloween party ideas 2015
Showing posts with label Food. Show all posts

প্রত্যেকেই বিভিন্ন কারণে নানান সময়ে দুশ্চিন্তা করে থাকেন। ঘরে কাজ থেকে শুরু করে, অফিসে কাজের ডেডলাইন, ভালোবাসার সম্পর্ক কিংবা ব্যংক ব্যালেন্স- সবকিছু নিয়েই মাথার মধ্যে ঘুরতে থাকে নানান রকম দুশ্চিন্তা এবং চিন্তাভাবনা।


তবে, এই দুশ্চিন্তা করাটা খুব নিয়মিত হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পড়ে স্বাভাবিক জীবন যাপনের উপর। দেখা যায় এক সময় এটি অনেক বড় একটি মানসিক সমস্যায় রূপ নিয়ে নেয়। তবে স্বাভাবিকভাবে চলার জন্যে সকল মানসিক দুশ্চিন্তাগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েই চলতে হবে।

যে কোন সাধারণ মানুষ তো বটেই, যারা মনোরোগ বিশেষজ্ঞ তারা নিজেরাও হাজারো চিন্তাভাবনা এবং দুশ্চিন্তার মাঝে সময় পার করেন। তারাও কিন্তু হিসাবের বাইরে নন! মনোবিজ্ঞানীরা কীভাবে তাদের দুশ্চিন্তাগুলোর সাথে নিজেদের বর্তমান সময়কে খাপ খাইয়ে নেন এবং খুব স্বাভাবিকভাবে জীবন যাপন করে থাকেন তার নয়টি উপায় শেয়ার করেছেন সেন্টার ফর এংজাইটি এন্ড বিহেবিয়ার থেরাপি’র কো ফাউন্ডার স্টিভেন ডি. সাও এবং বস্টন ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর টড ফ্রাচিনো।

১/ দুশ্চিন্তাকে খুবই সাধারণভাবে গ্রহণ করুন
সেন্টার ফর এংজাইটি এন্ড বিহেভিয়ার থেরাপি’র কো ফাউন্ডার স্টিভেন ডি. সাও বলেন, যখন আমরা কোন বিষয় নিয়ে দুশ্চিন্তা মাঝে থাকি তখন নিজেকে বারবার প্রবোধ দিলেও আক্ষরিক অর্থে দুশ্চিন্তা একেবারেই কমে না। তবে এতে করে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া যায় এবং দুশ্চিন্তাকে খুব সহজভাবে গ্রহণ করা যায়। তাই নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেই বলতে পারেন নানান রকম প্রবোধ বাক্য। যেমন- ‘কোন সমস্যা নেই, কিচ্ছু হবে না, এই সমস্যা কোন ব্যাপারই না অথবা, সবকিছু ঠিক হয়ে যাবে!

২/ ঘুমানোর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন
রাতে ঘুমাতে যাবার সময়ে মোবাইল ফোনটাকে বন্ধ করে একপাশে রেখে দিন। এই সময়টাতে প্রয়োজনীয় কোন মেইল কিংবা ফেসবুকের কোন কমেন্ট চেক করার প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দুশ্চিন্তা বাড়িয়ে দেয় অনেকখানি। তাই যতোটা সম্ভব সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। যদি রাতে একেবারেই ঘুম না আসে তবে কোন গল্পের বই পড়া যেতে পারে।

৩/ দুশ্চিন্তাকে একটি দৃশ্যপটের সামনে দাঁড় করান
ভবিষ্যৎ এ ঘটতে চলেছে এমন কোনকিছু নিয়েই সাধারণত দুশ্চিন্তার উদ্রেক হয়ে থাকে। তাই যেই ব্যাপারটি নিয়ে দুশ্চিন্তা কাজ করবে, সেটার একটা সম্ভাব্য চিত্র নিজের মনের মাঝে তৈরি করে নিতে হবে এবং কী কী ঘটতে পারে সেটা নিয়ে ভাবতে হবে। সম্ভাব্য ঘটনায় ভয় পাওয়ার অংশটাকে যতটা সম্ভব ভালোভাবে চিহ্নিত করার চেষ্টা করতে হবে যেন, সেই সমস্যা কীভাবে সমাধান করলে নিজের জন্যে ভালো হবে সেটা বের করা যায়।

দুশ্চিন্তাকে দূরে রাখতে চাইলে অথবা দুশ্চিন্তাকে সাথে নিয়েই সুন্দরভাবে পথ চলতে চাইলে নিজের স্বাস্থ্যকর অভ্যাসগুলোর দিকে খেয়াল দিতে হবে এবং প্রয়োজনে সেগুলো তৈরি করে নিতে হবে। স্টিভেন ডি. সাও বলেন, তিনি নিজে যখন কোন কারণে খুব বেশী দুশ্চিন্তার মাঝে থাকেন তখন তিনি নিজেকেই প্রশ্ন করেন- ‘আমি কি ভালোমতো ঘুমাচ্ছি?’ ‘আমি কি পুষ্টিকর খাবার খাচ্ছি?’ ‘আমি কি নিয়মিত ব্যায়াম করছি?’ নিজের স্বাস্থ্যকর অভ্যাসগুলো দুশ্চিন্তার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশী সাহায্য করে থাকে বলে, স্বাস্থ্যকর এই অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন।

৫/ যে কারণে দুশ্চিন্তা করছেন তার বিপরীত চিত্রটি ভাবুন
যে কারণে আপনার মাঝে দুশ্চিন্তা তৈরি হচ্ছে, তার ঠিক বিপরীত চিত্রটি ভাবার চেষ্টা করুন। উদাহরণ স্বরূপ বলা যায়: ধরে নিন আপনি একজন লেখক। যে সময়ের মাঝে আপনার প্রকাশককে পাঁচটি চ্যাপ্টার দেওয়ার কথা ছিল, সেই সময়ের মাঝে আপনি হয়ত চারটি চ্যাপ্টার দিতে পারবেন। এখন আপনি এই লেখা নিয়ে হয়তো দুশ্চিন্তা করতে শুরু করবেন- প্রকাশক অনেক রাগ করবেন কী না, প্রকাশক লেখা প্রকাশ করা নিয়ে কোন সমস্যা করবেন কী না ইত্যাদি। কিন্তু, আপনি চাইলে এর বিপরীত চিত্রটি নিয়েও ভাবতে পারেন। আপনার সমস্যার কথা বুঝিয়ে বললে প্রকাশক হয়তো আপনাকে আরো কিছুদিন সময় দিতে পারে অথবা, চারটি চ্যাপ্টার প্রকাশ করে দিতে পারে। তাই ইতিবাচক ভাবে প্রতিটি ঘটনাকে ভাবতে শিখতে হবে।

৬/ নিজে নিজেই গান করুন
রাতের ঘুমাতে যাওয়ার পর যদি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ঘুমাতে না পারেন অথবা, রাতের ঘুম হুট করে ভেঙে যাওয়ার পর নানান রকম চিন্তার কারণে আর ঘুমাতে যা পারেন তবে নিজের পছন্দের কোন গান গাওয়া শুরু করে দিন। বেশীরভাগ ক্ষেত্রেই এই কাজটি নার্ভের উপরে চাপ পড়া কমিয়ে দিতে সাহায্য করে।

৭/ দুশ্চিন্তার সাথে খাপ খাইয়ে নিতে শিখুন
যতোই বলা হোক না কেন ‘দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করুন’, প্রকৃত অর্থে কখনোই দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা সম্ভব হয়ে ওঠে না। চারপাশের নানান রকম কাজের ব্যস্ততা, নানান রকম পঘটনা কোন না কোনভাবে আমাদের মাঝে দুশ্চিন্তার উদ্রেক করেই থাকে। তাই, সকলের মূল লক্ষ্য হওয়া উচিৎ, নিজেদের দুশ্চিন্তাগুলো কে সাথে নিয়ে কীভাবে সহজ স্বাভাবিক ভাবে জীবনযাপন করা যায়!
ডা. শিনেরার বলেন, ‘আমি সবসময় ভাবি, আমার এই মুহুর্তে সমস্যা নিয়ে আমি কি করতে পারি’। সমস্যা নিয়ে বেশিমাত্রায় দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়লে সমাধান বের করা সহজ হবে না। এর চেয়ে যদি সমস্যার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবতে পারেন তবে সমস্যার সমাধান পেয়ে যাওয়াটা সহজ হয়ে যায়।

৮/ লম্বা করে শ্বাস নিতে হবে
অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ার ফলে মস্তিস্কে অক্সিজেন এর ঘাটতি দেখা দেয়। সে কারণে, অনেকগুলো চিন্তা এবং দুশ্চিন্তা যখন খুব বেশি মনের মধ্যে সমস্যা তৈরি করতে শুরু করবে, তখন কিছুটা সময় নিয়ে লম্বা করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার অভ্যাস করতে হবে। যেকোন কঠিন সময়ে অথবা সমস্যাযুক্ত অবস্থায় পড়লে এমনভাবে লম্বা করে শ্বাস নিলে মানসিকভাবে অনেকটা শান্তি পাওয়া যায়।

৯/ সবশেষে থেরাপি নিতে হবে
দিনশেষে সবকিছুর সমাধান একা করা সম্ভব হয়ে ওঠে না। নিজের মানসিক দুশ্চিন্তার সাথে পেরে উঠতে না পারলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে। কারণ তারা জানেন কীভাবে গাইড করলে মানসিক অশান্তি, অস্থিরতা এবং দুশ্চিন্তা কমিয়ে আনা যাবে।


ক্ষুধা লাগলে হাতের কাছে যেটা পাওয়া যায় সেটাই খেয়ে ক্ষুধা নিবারণ করে থাকে সকলে। কিন্তু, সকালবেলা একদম খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিৎ এবং কোন খাবারগুলো খাওয়া একেবারেই অনুচিত, সে সম্পর্কে ভালোমতো ধারণা আছে খুব কম মানুষের। 

যার ফলাফল স্বরূপ, নাস্তা খাবার সময়ে ক্ষুধা লাগলেই খালি পেটে এমন অনেক খাবার অনেকেই খেয়ে ফেলেন, যার ফলাফল স্বরূপ পরে অসুস্থ হয়ে পড়তে হয় এবং পেটের নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে।
আজকের এই ফিচার থেকে জেনে নিন ক্ষুধা লাগলে একদম খালি পেটে নাস্তায় কোন খাবারগুলো খাওয়া যাবে না এবং কোন খাবারগুলো খাওয়া যাবে।

খালি পেটে যে খাবারগুলো খাওয়া যাবে না:

১/ মিষ্টি জাতীয় খাবার
চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার রক্তের ইনসুলিন এর মাত্রা বাড়িয়ে দেয় তাৎক্ষণিকভাবে, যার ফলে তখন শরীরে শক্তি অনুভূত হলেও কিছুক্ষণের মাঝেই সেই ‘বুস্ট আপ’ বা শক্তিভাবটা চলে যায়। এইভাবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া একটা সময়ে ডায়বেটিসের কারণ হয়ে দাঁড়ায়।

২/ দই
খালি পেটে দই খাওয়ার ফলে হাইড্রক্লোরিক এসিড তৈরি হয় যা পাকস্থলীতে থাকা উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। তাই, সকালের নাস্তায় খালি পেটে দই খাওয়া উচিৎ নয়।

৩/ টমেটো
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিক এসিড। খালি পেটে টমেটো খাওয়ার ফলে পাকস্থলীর এসিডিটির পরিমাণ বেড়ে যায় অনেক বেশী পরিমাণে। যা থেকে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা শুরু হতে পারে।  

৪/ কলা
ক্ষুধা পেলে একদম খালি পেটে কলা খেলে রক্তে ম্যাগনেসিয়ামের মাত্রা অনেক বেশী পরিমাণে বেড়ে যায়। যার ফলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে।

৫/ কোমল পানীয়
সকালে একদম খালি পেটে কোমল পানীয় খেলে, মিউকাস মেমব্রেন এবং পাকস্থলীতে রক্ত প্রবাহের মাত্রা অনেক কমে যায়। যার ফলে সারাদিনের খাদ্য পরিপাকের গতি কমে যায় অনেকখানি।

৬/ সাইট্রাস ফল
যেকোন ধরণের সাইট্রাস (কমলা বা লেবুজাতীয়) ফলে রয়েছে প্রচুর পরিমাণে এসিড। একদম খালি পেটে এমন ধরণের ফল খাওয়ার ফলে বুক জ্বালাপোড়া সহ গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দিতে পারে।

খালি পেটে যে খাবারগুলো খাওয়া যাবে:

১/ ডিম
গবেষণা থেকে দেখা গেছে, সকালের নাস্তায় ডিম খেলে সারাদিনে কাজের জন্য পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এবং বেশ ভালো পরিমাণে ক্যালরি একবারেই গ্রহণ করা হয়।

২/ তরমুজ
খালি পেটে তরমুজ খাওয়ার ফলে শরীরের জন্য প্রয়োজনীয় পানি একবারি অনেকখানি গ্রহণ করা হয়ে যায়। এছাড়াও তরমুজ চোখ এবং হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী।

৩/ বাদাম
সকালের নাস্তায় বাদাম খেলে পরিপাক ক্রিয়া ভালো থাকে এবং পাকস্থলীর পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

৪/ মধু
সকালে মধু খেলে সেটি শরীরকে বাড়তি শক্তি এবং এনার্জি দান করতে সাহায্য করে। মধু ব্রেইনের কার্যক্ষমতা এবং সেরোটোনিন হরমোন এর মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে থাকে।

৫/ হোল গ্রেইন ব্রেড
কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান হোল গ্রেইন ব্রেডে থাকে বলে নাস্তা হিসেবে এটি খুবই উপকারী একটি খাদ্য।

ওবেসিটি এবং ঘুমের সমস্যা অথবা ইনসমনিয়া- দুটোই খুব মারাত্মক বাজে প্রভাব ফেলে দেয় একজনের জীবনের উপরে। এই দুইটি আলাদা আলাদা সমস্যার বাজে প্রভাব এতোটাই বেশি হয় যে, অনেক সময় স্বাভাবিক জীবন যাপনের প্রক্রিয়াও ব্যহত হতে শুরু করে। এখন একবার ভাবুন তো, এই দুইটি সমস্যা যদি একসাথে কারোর মাঝে দেখা দেয় তবে তার শারীরিক অবস্থা কতোটা বিপর্যস্ত হয়ে উঠতে পারে!


ওবেসিটি এখনকার সময়ের অনেক বড় একটা শারীরিক সমস্যা। ওজন বেশী হবার কারণে ঘুমের উপরেও তার প্রভাব পড়ে, ফলে ঘুম নিয়ে সমস্যা দেখা দেয়। তাই, ওবেসিটি এবং ঘুমের সমস্যা, দুটো পরস্পরের সাথে একসাথে সংযুক্ত। যে কারণে, শুধুমাত্র একটা সমস্যার চিকিৎসা করে কখনো পুরোপুরি সেই সমস্যাটি ঠিক করা সম্ভব হয় না। বরং, দুটো সমস্যাকে একক হিসেবে ধরে একসাথে চিকিৎসা করলে এবং উপকারী খাদ্য ও পানীয় খেলে সমস্যা কমে আসে অনেকখানি। আজকের ফিচার এমন তিনটি পানীয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে, যা একইসাথে ওবেসিটি এবং ঘুমের সমস্যা সমাধানে কাজ করে থাকবে।

১/ শসা, আদা এবং লেবুর পানীয়


শসাতে রয়েছে প্রচুর পরিমাণে খুব নমনীয় আঁশ, যার সাথে রয়েছে ফ্যাটি এসিড। যা আপনার প্রতিদিনের পরিপাককৃত খাদ্যদ্রব্য থেকে বাড়তি ফ্যাট সরিয়ে নিতে সাহায্য করে থাকে। অপরদিকে আদা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্যে এবং খাদ্য দারুণভাবে পরিপাক করতে সাহায্য করে, এবং সবশেষে লেবু আপনার শরীরকে ডিটক্সিফাইড করার জন্যে খুবই উপকারী একটি উপাদান। যা স্ট্রোক এর সম্ভবনা কমিয়ে আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করে। এই চমৎকার তিনটি উপাদান দিয়ে তৈরি পানীয় যদি প্রতিদিন রাতে আপনি পান করেন, তবে সেটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে একবার ভাবুন তো!
যেভাবে তৈরি করবেন:

শসা এবং আদা কুচি করে ব্লেন্ড করে নিন। এর সাথে পরিমাণমতো পানি মিশিয়ে এক চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিয়ে খেয়ে ফেলুন।

২/ চেরি এবং অ্যালোভেরার পানীয়


বাংলাদেশে যদিও খুব একটা প্রচলতি নয় চেরি ফল, কিন্তু এর সকল পুষ্টিগুন স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। চেরি ফলের রস মেলাটোনিন এর মাত্রা বাড়িয়ে দিয়ে ইনসমনিয়ার সমস্যা কমাতে সাহায্য করে এবং ঘুমের স্থায়িত্ব বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এই পানীয়ের আরেকটি উপাদান অ্যালোভেরার গুণের কথা না বললেই নয়। অ্যালোভেরাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়বেটিসের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। একইসাথে এটি রক্তের গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রনে রাখতে এবং ওজন কমাতেও সাহায্য করে। তবে, অ্যালোভেরা যেহেতু ল্যাক্সেটিভ উপাদান সমূহ রয়েছে, তাই একটু বুঝেশুনে এবং পরিমাণ মতো খেতে হবে।
যেভাবে তৈরি করবেন:

চেরি ফলের রস এবং অ্যালোভেরার রস অথবা জেল একসাথে ভালোভাবে মিশিয়ে ঠাণ্ডা পানি দিয়ে পাতলা করে নিন। এবার পানীয়টি পান করার জন্যে তৈরি।

৩/ দুধ, জায়ফল এবং মধু দিয়ে তৈরি পানীয়


ঘুমাতে যাবার আগে এক গ্লাস গরম দুধ পান করলে যে কাররোই ঘুম হবে শিশুদের মতো শান্তিময়! তবে দুধ পান করা নিয়ে অনেকের মাঝেই একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই ভেবে থাকেন দুধ পান করার ফলে ওজন অনেক বেড়ে যায়। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। বরং নিয়মিত দুধ পান করলে ওজন কমতে সাহায্য করে থাকে। দুধে থাকে অ্যামিনো এসিড, যা ঘুমকে প্রভাবিত করতেও সাহায্য করে থাকে।

আর ছোটবেলা থেকে আমাদের সকলেরই নিশ্চয় মধু খাওয়া হয়, যা ঘুমের জন্যে খুবই উপকারী। মধু প্রশান্তিময় এবং শান্তিময় ঘুমের জন্যে প্রভাবক হিসেবে কাজ করে থাকে। এর সাথে জায়ফল ঘুমের ঘাটতি কিংবা ইনসমনিয়ার জন্যে ঘরোয়া উপাদান হিসেবে খুবই কার্যকরি উপাদান। বিশেষ করে যখন দুধের সাথে মিশিয়ে খাওয়া হয়, তখন খুব দারুণ কাজ করে। জায়ফলে থাকা অধিক মাত্রার ম্যাগনেসিয়াম নার্ভের টেনশন কমাতে সাহায্য করে এবং সেরোটনিন নিঃসৃত করতে সাহায্য করে থাকে। যা দারুণ একটি ঘুম এনে দেওয়ার জন্যে চমৎকার কার্যকরি।
যেভাবে তৈরি করবেন:

এক কাপ গরুর দুধের সাথে, ১-২ চা চামচ মধু এবং এক চিমটি জায়ফল গুঁড়া দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে পান করে নিন।

দৈনন্দিন জীবন আরো সহজ করার উদ্দেশ্যে আমাদের নানাবিধ সামগ্রী ব্যবহার করতে হয়। আগের যুগের মতন হাতের কাজ খুব কম এখন। কিছু কিছু কোম্পানি আমাদের এমন সামগ্রী কিনতে উৎসাহিত করে যেগুলো বেশ অপ্রয়োজনীয়। এটা জেনে নিশ্চয়ই অবাক হবেন যে নিত্য ব্যবহারের কিছু জিনিসই আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তেমন পাঁচটি জিনিস নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমরা সেগুলোর গুণাগুণ সম্পর্কে খুব একটা চিন্তা করিনা কিন্তু বেশ কিছু গবেষক প্রমাণ করেছেন সেগুলোর ক্ষতিকারক দিক। এবার আপনিই ভেবে দেখুন এগুলো আর ব্যবহার করবেন কী না-



প্লাস্টিক ফুড কন্টেইনার
প্লাস্টিক নিজে কোন ক্ষতিকারক বস্তু নয় কিন্তু উৎপাদনকারীগণ এটিকে খাঁটি ও টেকসই বানাতে যা যা ব্যবহার করেন, সেগুলো মারাত্মক ক্ষতিকারক। বারবার সেগুলো ধুলে, তাপ দিলে এবং খাবার সামগ্রীর সংস্পর্শে নিলে সবকিছু আরো বেগতিক অবস্থা ধারণ করে। প্লাস্টিক ভীষণভাবে বিষাক্ত এবং বিপজ্জনক হয়ে যায়। পাঁচ মাসের অধিক সময় প্লাস্টিক ফুড কন্টেইনার ব্যবহার করবেন না। সেগুলো মাইক্রোওয়েভে ঢোকানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

ক্রকস
সাবলীল ও সাধারণ এ ধরনের জুতো সকলেই পরিধান করতে পছন্দ করে। কিন্তু পায়ের গোড়ালীর জন্যে এগুলো খুব ক্ষতিকারক। ক্রকস পরলে গোড়ালী যথেষ্ট সাপোর্ট পায় না। যার দরুণ বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন টো ডিফর্মিটিস, পায়ের ব্যথা এবং ফোসকা। আপনি হাঁটার সময় যেন আরাম বোধ করেন, সে ধরনের জুতোই পরিধান করা উচিৎ।
  
মাসকারা
যারা নিয়মিত মেকআপ করেন, তাদের কাছে মাসকারা খুবই প্রিয় একটি জিনিস। এটি না ব্যবহার করলে চোখের সাজ যেন পূর্ণতাই পায় না। এর পর থেকে যখন আপনি মাসকারা কিনবেন, অবশ্যই উপাদান দেখে কিনবেন। সেখানে যেন অবশ্যই প্যারাবেন, অ্যালুমিনিয়াম পাউডার এবং প্রোপাইলিন গ্লাইকল না থাকে। কারণ এগুলো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। এবং অবশ্যই বন্ধুর কিংবা অন্য কারো মাসকারা ব্যবহার করবেন না। তাতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ছড়ানোর মাত্রা বেড়ে যায় বহুগুণে।

ননস্টিক কুকওয়্যার
ফ্রাইপ্যানের ওপর ননস্টিক ভাব তৈরি করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটি বিপজ্জনক নয়। কিন্তু তাপমাত্রা যখন ২৩০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করে তখন ভাজার জায়গা থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়। ড্যানিশ গবেষকেরা প্রমাণ করেছেন যে এই বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি মানুষের রক্তে ক্যান্সারের সেল তৈরি করতে পারে। কি মারাত্মক!

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান
অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানে ট্রাইক্লোসান নামক অ্যান্টিসেপটিকের পরিমাণ হলো ০.১-০.৩%। কিন্তু এর মাধ্যমে যে ক্ষয়-ক্ষতি হয় তা বেশ ভয়ংকর। ট্রাইক্লোসান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল বানিয়ে দেয়। এটি হরমোনাল ইমব্যালেন্সের সৃষ্টি করে। মূলত এ ধরনের সাবানগুলো এক ধরনের বিপণন চতুরতা। হাতের ক্ষতিকর ব্যাকটেরিয়া যেকোন সাবান দিয়েই ধুয়ে ফেলা যায়।
এখন আপনিই চিন্তা করুন, এ সামগ্রীগুলো আর ব্যবহার করবেন কী না? চটকদার বিজ্ঞাপনের পাল্লায় না পড়ে বরং স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়া উচিৎ।

শিশুর মেধা বিকাশে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কিছু খাবার আছে, যা নিয়মিত গ্রহণের ফলে শিশুর মনোযোগ, স্মরণশক্তি এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করবে এই ১০টি খাবার।
বর্তমান ভেজালের যুগে সঠিক, ভেজালমুক্ত খাবার পাওয়া দুষ্কর। আর শিশুরা যা খাচ্ছে তা সরাসরি প্রভাব পড়ছে শিশুর মস্তিষ্কে। তাই শিশুর খাবারের উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। কিছু খাবার আছে যা শিশুর মস্তিষ্কের উন্নতি সাধন করে। আপনার শিশুর মস্তিষ্কের উন্নতি সাধনের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো।

১। টকদই

কিছু কিছু ফ্যাট স্বাস্থ্যের জন্য এমনকি মস্তিষ্কের জন্য উপকারী। টকদইয়ের প্রোটিন মস্তিষ্কের কোষের উন্নতি সাধন করে। শুধু তাই নয়, মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে টকদই। মিষ্টি খাবার অথবা ফলের সাথে টকদই মিশিয়ে শিশুকে খাওয়াতে পারেন।

২। ডিম

বেথ স্যালটেজ বলেন “ ডিমের প্রোটিন এবং পুষ্টি উপাদান শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে”। ডিমে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক ইত্যাদি যা মস্তিষ্কে কোষ তৈরি করে। যত বেশি কোষ তৈরি হবে স্মৃতিশক্তি ততই বৃদ্ধি পায়।

৩। মাছ

বাচ্চারা মাছ পছন্দ করে না। কিন্তু এই মাছকে সুপার ফুড বলা হয়। ওমেগা থ্রি এবং ভিটামিন ডি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মেমরি লস হওয়ার সম্ভাবনা হ্রাস করে। সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা, সার্ডেন ইত্যাদি মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। বোনিয়া টুবা ডিক্স বলেন “যত বেশি ওমেগা থ্রি মস্তিষ্ক পাবে তত বেশি শিশুর মনযোগ বৃদ্ধি পাবে”।

৪। পানি

খাদ্য হিসেবে পানিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। অথচ শরীরে পানির অভাব দেখা দিলে তার প্রভাব সরাসরি মস্তিষ্কের উপর পড়ে থাকে। শিশুর স্মরণশক্তি বৃদ্ধিতেও পানি ভূমিকা রাখে। প্রতিবেলা খাবার গ্রহণের পর পর্যাপ্ত পরিমাণ পানি পান করছে কিনা নজর রাখুন। পানি পান করতে না চাইলে পানির পরিবর্তে ফলের জুস পান করতে পারেন।

৫। ওটমিল

ফাইবার এবং প্রোটিনের প্রধান উৎস হলো ওটমিল। এটি মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের ধমনী পরিষ্কার রাখে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুরা নিয়মিত ওটমিল গ্রহণ করেন তাদের স্মৃতিশক্তি অন্যদের তুলনায় বেশি তীক্ষ্ণ হয়। সকালের কিংবা বিকালের নাস্তায় শিশুকে ওটমিল দিতে পারেন।

৬। বাদাম

প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ বাদাম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। সকালের নাস্তায় পিনাট বাটার রাখুন। অথবা প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়ানোর অভ্যাস করুন।

৭। আপেল এবং আলু বোখরা

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আপেল মস্তিষ্কের কোষ সচল রাখে। শিশুদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে এই ফল দুটি বেশ কার্যকর। প্রতিদিনের খাদ্যতালিকা এই দুটি ফল রাখার চেষ্টা করুন।

৮। ব্রকলি এবং ফুলকপি

ব্রকলিতে প্রচুর পরিমাণ ভিটামিন কে রয়েছে যা ব্রেইনপাওয়ার বাড়ায়। কাঁচা সালাদ হিসেবে অথবা রান্না করে ব্রকলি শিশুকে খাওয়াতে পারেন। ব্রকলির মত আরেকটি সবজি হল ফুলকপি। ব্রকলির পরিবর্তে ফুলকপি খাওয়াতে পারেন।

৯। মিষ্টি কুমড়োর বীচি

মিষ্টি কুমড়োর বীচিতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। জিঙ্ক স্মৃতিশক্তি বৃদ্ধিতে ভূমিকা পালন করে। সালাদ কিংবা ফলের সাথে এক মুঠো মিষ্টি কুমড়োর বীচি ভেজে দিতে পারেন।

১০। দুধ

প্রোটিন, ভিটামিন ডি, ফসফরাস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ স্বাস্থ্যের জন্য উপকারি, এটি আমরা সবাই জানি। দুধের ক্যালসিয়াম শরীরে এর্নাজি বৃদ্ধি করে এবং শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করে।

আপনি কি স্টুডেন্ট হিসেবে ভালো না? পড়াশোনায় মন বসে না? পড়াশোনার চেয়ে অন্যান্য বিষয়ে আগ্রহ বেশি? তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার মাঝে সফল ব্যক্তির বৈশিষ্ট্য আছে। অর্থাৎ আপনার ভবিষ্যতে সফল ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবছেন কীভাবে? তাহলে শুনুনু। ওয়াল্ট ডিজনি, যিনি আমেরিকার একজন বিখ্যাত উদ্যোক্তা, অ্যানিমেটর, কণ্ঠশিল্পী এবং ফিল্ম প্রডিউসার ছিলেন এবং যিনি আমাদের সবার মাঝে এক কল্পনার রাজ্য উন্মুক্ত করে দিয়েছিলেন তিনি পড়াশোনায় খুব খারাপ ছিলেন।



থমাস আলভা এডিসন, যিনি বাল্ব এর উজ্জ্বলতা দিয়ে আমাদের চারপাশের অন্ধকার দূর করেছিলেন তিনিও ডিস্লেক্সিক (পড়া, লেখা, বানান করে শেখার এক সাধারণ সমস্যা) ছিলেন। আবার উইনস্টন চার্চিল, যিনি বিশিষ্ট বক্তা ও কূটনীতিজ্ঞ ব্যক্তি এবং লিওনার্দো দ্য ভিঞ্চি, যিনি বিখ্যাত মোনালিসার সৃষ্টিকর্তা, তাদের দুজনেরও লেখাপড়ায় অনীহা ছিল। সত্যি বলতে কি, প্রকৃতি আমাদের অনেকসময় ভুলভাবে উপস্থাপন করে। যারা প্রাতিষ্ঠানিক নথিতে ব্যর্থ ও অদক্ষ হিসেবে নাম লেখান তারাই জীবনে এমন সফল ব্যক্তিতে পরিণত হন যাদের জন্য আমরা প্রতিনিয়ত গর্ববোধ করি। এই ব্যক্তিগুলো তারই উদাহরণ। কিন্তু জানেন কি, এই সফল ব্যক্তিগুলো কেন স্কুলজীবনে ভালো করেন না? কারণ-

১. তারা সবসময় ছকের বাইরে চিন্তা করেন

আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ’। রীতিবিরুদ্ধ বিষয়গুলো সবসময়ই সফল ব্যক্তিদের তাড়া করে বেড়ায়। তারা নিয়মের বাইরে গিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং নিজের চিন্তা-ভাবনা দিয়ে নতুন আইডিয়া বের করার চেষ্টা করেন। তাদের অনেকের কাছেই স্কুলকে জেলখানা ছাড়া আর কিছুই মনে হয় না। কেননা স্কুলের ধরাবাঁধা নিয়মের ভেতরে তাদের অনুভূতি ও চিন্তাগুলো ডানা মেলতে পারে না। অন্তর্নির্মিত ক্ষমতাসম্পন্ন এই ব্যক্তিগুলো কারাবাসসদৃশ স্কুলের নিয়মগুলোকে তাই কখনই মেনে নিতে পারেন না। আর এজন্যই তারা সবসময়ই ছক ভাঙার চেষ্টায় নিয়োজিত থাকেন।

২. তারা বইয়ের পোকা নন

আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যারা মাত্রাতিরিক্ত বই পড়েন এবং নিজের মস্তিষ্ককে কম কাজে লাগান তাদের চিন্তা-ভাবনার অভ্যাসে মূলত অলসতা চলে আসে।’ কিছু মানুষ আছে যারা পরীক্ষা প্রস্তুতিতে বই ছাড়া কিছুই বোঝেন না। তারা পাঠ্য-পুস্তকেই সবসময় মাথা ডুবিয়ে রাখেন। এরা আসলে বাস্তব জগৎ থেকে অনেকটা দূরে। কিন্তু সফল ব্যক্তিরা মূলত পড়াশোনা এবং জ্ঞান আহরণের মাঝে পার্থক্য বোঝেন। আর সেই জ্ঞান দিয়ে কী করে পরের উপকার করা যায় তা বের করার চেষ্টা করেন। তারা জানেন যে, বই পড়ে যেটুকু জানা যাবে বাস্তবিক অনুশীলনে তার চেয়ে অধিক গুণ বেশি জানা যাবে। আর এ কারণেই তারা একেবারেই বইয়ের ভিতরে নিজেকে বেঁধে রাখেন না বরং প্রকৃতির উন্মুক্ত দ্বারেও জ্ঞান আহরণের জন্য নিজেকে পরিচালনা করেন।

৩. তারা আত্ম-শিক্ষণে বিশ্বাসী

আমেরিকার উদ্যোক্তা, লেখক এবং মেটিভেশনাল স্পিকার জিম রোহান বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়ত তোমাকে জীবিকা দিবে কিন্তু আত্ম-শিক্ষা তোমাকে একটি ভাগ্য দিবে।’ অনেকেই কেন স্কুলকে পরম শিক্ষার স্থান মনে করছেন না? কারণ, তারা এর চেয়ে আত্ম-শিক্ষণ পদ্ধতিকে বেশি গুরুত্ব দেন। সফল ব্যক্তিরা মনে করেন, স্কুলের নির্দিষ্ট সিলেবাস কোনো বিষয়ের নির্দিষ্ট অংশই শেখায় কিন্তু আত্ম-শিক্ষণের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তাই তারা ইচ্ছামতো শিখতে পারেন, জানতে পারেন। ফলে একপর্যায়ে আত্মশিক্ষা-ই তাদের কাছে প্রিয় শিক্ষকে পরিণত হয়।

৪. তারা কারও অধীনে থাকতে পছন্দ করেন না

স্কুলজীবনটা বলতে গেলে এক ধরনের অধীনতা। ‘জ্বি স্যার’, ‘না স্যার’ এই করতেই যায়। সফল ব্যক্তিরা এই অধীনতা পছন্দ করেন না। জিম রোহান বলেন, ‘পরামর্শ নাও কিন্তু আদেশ না।’ স্কুলের কিছু নিয়ম-কানুন আছে। পাশাপাশি পড়াশোনা করার এক ধরনের আদেশও দেয়া হয়ে থাকে যা সফল ব্যক্তিরা একেবারেই পছন্দ করেন না। আর এ কারণেই তারা স্কুলে ভালো ছাত্রের অবস্থানে যেতে পারেন না।

৫. তারা গ্রেড সিস্টেমে নিজেদের যোগ্যতা পরিমাপ করেন না

মার্কিন সিনেটর চাক গ্র্যাসলে বলেন, ‘স্কুলের ভালো গ্রেড দিয়েই বোঝা যায় না যে একটা শিশু কতটা প্রতিভাসম্পন্ন এবং মেধাবী, কিন্তু বিশ্বের শিক্ষায় এটাই ভিন্ন এক উপায়।’ যারা নিয়মের ভিন্নতা চান এবং বিশ্বের বুকে তাদের নাম রেখে যেতে চান তারা বহুল প্রচলিত এই গ্রেড সিস্টেমে কখনই বিশ্বাসী হন না। তারা কখনই এই মানদন্ডে নিজের যোগ্যতাকে যাচাই করেন না। তারা পড়াশোনা করেন জানার জন্য, ক্লাসের সর্বোচ্চ নম্বরধারী ছাত্র হওয়ার জন্য নয়। আর এ কারণেই হয়ত তারা ক্লাসের ভালো ছাত্রটি হয়ে উঠতে পারেন না।

৬. সফলতাকে তারা ভিন্নভাবে পরিমাপ করেন

মাইক্রেসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, ‘আমি স্কুলের পরীক্ষায় কিছু বিষয়ে অকৃতকার্য হয়েছিলাম এবং আমার এক বন্ধু সব বিষয়েই কৃতকার্য হয়েছিল। এখন আমার সেই বন্ধুটি মাইক্রোসফটের একজন প্রকৌশলী এবং আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।’ একজন ব্যক্তির কোনটা থাকাটা বেশি জরুরি- একটা ভালো রেজাল্ট, একটা ভালো ডিগ্রি, একটা ভালো চাকরি? এমন অসংখ্য ডিগ্রিধারী ও ভালো রেজাল্ট করা ছাত্র-ছাত্রী রয়েছে যাদের আমরা চিনিও না। কিন্তু যারা জীবনে সফল হয়েছেন এবং পৃথিবীর জন্য ভালো কিছু করে গেছেন তাদের বেশিরভাগেরই প্রাতিষ্ঠানিক রেজাল্ট ভালো ছিল না। তাদের কাছে সফলতা হলো আবেগীয় বুদ্ধিমত্তা, জ্ঞান, সংকল্প এবং জ্ঞানালোকের মিশ্রণ। আর এ কারণেই তারা স্কুলের পরীক্ষার খাতায় হয়ত সফল হতে পারেননি।

৭. তারা রুটিন অনুসরণ করতে পছন্দ করেন না

সফল ব্যক্তিরা জীবনে কোনো ধরনের রুটিন-ই মানতে চান না বা পছন্দ করেন না। তারা মনে করেন, সারাদিন ক্লাসে বসে থেকে একঘেঁয়ে লেকচার শোনার চেয়ে বাস্তব জীবনের সতেজ অভিজ্ঞতা অর্জন করা বেশি আনন্দদায়ক। আর এই কারণেই তারা ক্লাসে মনোযোগী হন না।

৮. লক্ষ্য পূরণের অনুভূতি তাদের জীবনে তাড়াতাড়ি আসে

আমেরিকার বিখ্যাত রেডিও ব্যক্তিত্ব, লেখক, বক্তা আর্ল নাইটিঙ্গেল বলেন, ‘যাদের লক্ষ্য আছে তারাই জীবনে সফল হয় কারণ জানে যে তারা কোথায় যাচ্ছে।’ বলা হয় যে, সফল ব্যক্তিরা জন্ম থেকে মেধাবী হয়ে থাকেন যারা শুধু জীবনে চলার পথে তাদের দক্ষতাগুলো ঝালাই করে সামনে এগিয়ে যান। তারা জানেন যে তাদের জীবনের লক্ষ্য কী, তারা কী করতে চান? এই ব্যক্তিগুলো লক্ষ্য পূরণের অনুভূতিটা আগেই পেয়ে যান। আর যখনই জেনে ফেলেন যে তিনি কী করতে চান এবং কী হতে চান তখন তার স্কুলের একেঘেঁয়েমি পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়। ফলে স্কুলের পরীক্ষার ফলাফলে ভালো করেন না।

৯. তারা ঝুঁকি গ্রহণকারী

ভারতের বিখ্যাত ব্যবসায় পুঁজিপতি, বিনিয়োগকারী এবং বিশ্বপ্রেমিক আজিম প্রেমজি বলেন, ‘যদি তোমার লক্ষ্য দেখে কেউ না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক অনেক ছোট।’ সফল ব্যক্তিদের অভিধানে ‘নিরাপদ কাজ’ এই শব্দটি নেই। তারা কাজের ক্ষেত্রে সাহসী এবং একই সাথে আত্ম-ত্যাগী হয়ে থাকেন। তারা ঝুঁকি গ্রহণ করতে জানেন। জানেন, সেবাভিত্তিক যেকোনো উদ্যোগে বিভিন্ন ঝুঁকি আসতে পারে এবং তা প্রতিহত করার সাহসও রাখেন। সফল ব্যক্তিদের এই দুঃসাহস তাদের সব ধরনের ভয় কাটিয়ে দেয়, ফলতঃ তারা বিশ্বকে জয় করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ স্কুলের গণ্ডিটাকে জয় করতে পারেন না।

১০. তারা স্বপ্নবাজ হয়ে থাকেন

দিবাস্বপ্ন! এটা আসলে ততটা খারাপ না যতটা আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনে থাকি। বরং সেই স্বপ্নই আমাদের জন্য ক্ষতিকর যা আমাদেরকে জগৎ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। সফল ব্যক্তিরা স্বপ্নবাজ হয়ে থাকেন। তারা স্বপ্ন দেখতে ভালোবাসেন। আবার সেই স্বপ্নকে বাস্তবেও পূরণ করেন। তারা স্বার্থহীন, মানুষের প্রয়োজনে লাগে এমন স্বপ্ন দেখতেই ভালোবাসেন। আর এই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে স্কুলের নিয়মগুলো মানতে ভুলে যান। ফলে স্কুলের সেরা ছাত্রটি হতে পারেন না।

সফল হতে চাইলে সবাইকে খুশি রেখে চলতে পারবেন না আপনি। যতো বেশি আপনি কাউকে পাত্তা দিবেন, ততো কম আপনি পাত্তা পাবেন। এসব মানুষকে যথাসম্ভব এড়িয়ে চলুন এবং নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে মনোযোগ দিন।

সফল হতে চাইলে এ ব্যাপারগুলো এড়িয়ে চলুন

বিষাক্ত মানুষ থেকে দূরে থাকুন। অনেক দেরি কিংবা অনেক দ্রুত বলতে কিছু নেই। আপনার ইচ্ছাশক্তি অনুযায়ী কাজ করুন। কিন্তু দরকারী ব্যাপার থেকে কিভাবে অদরকারী ব্যাপার আলাদা করবেন? আমরা একটি তালিকা তৈরি করেছি যেন আপনি সহজেই সাফল্যের রাস্তা খুঁজে পেতে পারেন। আজ আমাদের প্রতিবেদনের মূল বক্তব্য হলো- সফল হওয়ার জন্য কোন ব্যাপারগুলো এড়িয়ে চলবেন। চলুন জেনে আসা যাক-

অন্য মানুষের বিচার
এক সময় পুরো পৃথিবী নীরব হয়ে যাবে, তখন শুধুমাত্র আপনি নিজের বিবেককে শুনতে পাবেন। সেটিই আপনাকে জানান দিবে যে আদতে আপনার কী করা উচিত। সমস্যা হচ্ছে, আমরা প্রায়শই অন্য মানুষের মতামতকে অধিক গুরুত্ব দিয়ে বসি যার দরুণ নিজের ইচ্ছা ও পছন্দের কথাই ভুলে যাই। তবে সফল হতে হলে এ অভ্যাস বদলাতে হবে। আপনার সফলতার জন্য আপনার কী দরকার, তা আপনি ছাড়া অন্য কেউ বুঝবেনা কখনোই।

অতীতের পুরনো স্মৃতিচারণ
অতীতে কি হয়েছে না হয়েছে তা হাজার চেষ্টা করলেও আপনি বদলাতে পারবেন না। তার দরকারও নেই। আপনি বরং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যান। যে দিন চলে গিয়েছে তার কথা ভেবে সময় নষ্ট করার কোন মানেই হয় না।

কঠোর পরিশ্রমের পেছনের বেদনা
পৃথিবীতে দুই ধরনের বেদনা আছে। একটি হলো, যেটি আপনাকে কষ্ট দেয় এবং অপরটি হলো যেটি আপনাকে শিক্ষা দেয়। জীবনে যা যা কষ্ট আপনি পাছেন, সবগুলো থেকেই যদি শিক্ষা গ্রহণ করেন তবে আপনিই জয়ী হবেন। কোন কিছু অর্জন করতে হলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, এটিই স্বাভাবিক। মনে রাখবেন, দিন শেষে কাজই কথা বলবে। সুতরাং, আপনি আপনার মতন কাজ করে যান।

হ্যাঁ এবং না বলা
আপনার নিজেরই এটা ঠিক করতে হবে যে কখন আপনি হ্যাঁ বলবেন এবং কখন না বলবেন। একেবারেই খুব বেশি চেষ্টা করার প্রয়োজন নেই, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। মানুষকে সন্তুষ্ট করতে করতে নিজেকে ভুলে যাওয়ার কোন প্রয়োজন নেই। এতে আপনার কোন লাভ হবে না।

অধৈর্যশীল চিন্তা
কঠোর পরিশ্রম করার সময় ধৈর্য ধারণ করা শিখুন। যতদূরই আপনি যান না কেন ধৈর্যকে আপনার সাথে রাখুন। অধৈর্যশীল চিন্তা আপনার সাফল্যের শিখরে পৌছতে বাধা সৃষ্টি করে। মাঝে মাঝে হয়তো ফল না পেয়ে কিংবা দেরিতে পেয়ে আপনি কষ্ট পাবেন কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না।

অনিয়ন্ত্রিত বিষয়সমূহ
কখনো কোন কাজ জোর করে করাতে চাইবেন না বরং সর্বোচ্চ চেষ্টা করতে শিখুন। যা হবার তা হবেই। সমস্যাগুলোর কথা না ভেবে সমাধানের কথা চিন্তা করুন। প্রত্যেকটি পরিবর্তনের পেছনেই উদ্দেশ্য থাকে। প্রথম প্রথম হয়তো আপনার খুব কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যাবে।

প্রতিদিনের ছোটখাটো ব্যর্থতা
খারাপ দিন আসেই মানুষের জীবনে। কিন্তু সেটি কখনো থেমে থাকে না। মনে রাখবেন, আপনার ভুল থেকেই অনেক কিছু শেখার আছে। সুতরাং কোন ভুল কিংবা ব্যর্থতাকে সীমাবদ্ধতা না ভেবে আশীর্বাদ মনে করুন।

বিউটি স্ট্যান্ডার্ড
আপাতদৃষ্টিতে যেসব বিষয় আপনি সৌন্দর্য হিসেবে ধরে এসেছিলেন, সেগুলো বদলানোর সময় এসেছে এবার। ধবধবে সাদার দৃষ্টিকোণ থেকে এবার বের হয়ে বাদামী সৌন্দর্যকে আপন করে নিন।

ভয়-ভীতি
জীবন মানেই ঝুঁকি। আপনি যদি ঝুঁকি না নেন তবে কখনোই সামনে এগোতে পারবেন না। ভয়গুলোর সাথে মোকাবেলা করুন। থেমে থাকলে চলবে না।মনে রাখবেন, জীবন তার আপন গতিতেই এগিয়ে চলে।

মানসিক শঙ্কা
কষ্টের দিনগুলোতেও নিজের উপর ভরসা রাখুন। ভুল মানুষই করে। কেউ না জেনে ভুল করে, আবার কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য ভুল করে। বিশ্বাস রাখুন, জীবন একদিন আপনাকে উপহার দিবেই। এই ভরসাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Related Post

[random][carousel2][#e74c3c]
{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}
Powered by Blogger.